আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে মুক্তিযুদ্ধের চেতনায় সাংবাদিক ফোরামের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘যারা দেশপ্রেমিক নয় তাদের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে। এই রুখে দাঁড়ানোর মতো সৎ সাহসী ও নেতৃত্ব দেওয়ার মতো সাহসী নেতা হলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। কারণ, তিনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন। অনেকেই দুর্নীতির বিরুদ্ধে কথা বলার সাহস রাখে না, কেন রাখে না সে ব্যাখ্যা তারা জানে। আমি মনে করি, আমাদের একজন শেখ হাসিনা আছেন। আমাদের একজন আলোকিত মানুষ আছেন। তিনি আমাদের বাতিঘর। তিনি দেশের ১৬ কোটি মানুষকে এগিয়ে নেওয়ার মতো সাহস রাখেন।’
সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমি আপনাদের কাছে ভোট চাইতে এসেছি। আমি দেশরত্ন শেখ হাসিনার প্রার্থী হিসেবে আপনাদের কাছে এসেছি। সাংবাদিকরা আমাদের সবসময় সহযোগিতা করেছে। সাংবাদিকদের অনেক বিষয়ে সমস্যা রয়েছে। সমাধানের কথাও আমরা বলি। ইতোমধ্যে অনেক সমস্যার সমাধান করা হয়েছে। ওয়েজবোর্ড নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা করেছেন তার একটি সফল বাস্তবায়ন প্রয়োজন। আমার অবস্থান থেকে যতটুকু করা যায় আমি চেষ্টা করব।’
তিনি দুপুরে জাতীয় প্রেসক্লাবে মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সাংবাদিক নেতা ইকবাল সোবাহান চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তৃতা করেন বিএফইউজে'র সভাপতি ওমর ফারুক, বিএফইউজে'র সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, বিএসএস’র এমডি আবুল কালাম আজাদ, বিএফইউজে'র সাবেক মহাসচির আব্দুল জলিল ভূঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস আফ্রেদী, ডিইউজে'র সাবেক সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া, ডিইউজে'র সভাপতি সোহেল হায়দায় চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা তরুণ তপন চক্রবর্তী, ডিআরইউ’র সভাপতি সৈয়দ শুক্কুর আলী শুভ ও ঢাকা বহুমুখী সাংবাদিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবু।
এ সময় ডিইউজে'র যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আলম, জাস্টিস ফর জার্নালিস্টের কো-চেয়ারম্যান ওবায়দুল হক খান, ডিইউজে'র সাংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান জিহাদ, মুক্তিযুদ্ধের সাংবাদিক মঞ্চের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান বাবু উপস্থিত ছিলেন।
তারপর বাংলাদেশ ওয়ার্কাস পার্টি, তোপখানা রোড কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন বাহাউদ্দিন নাছিম।
বিকালে ২১ নং ওয়ার্ডের প্রধান নির্বাচনি অফিস থেকে নবাব হাবিবুল্লাহ রোড, এস এম এম ইউ স্টাফ কোয়ার্টার থেকে আজিজ সুপার মার্কেট হয়ে বক্স কালর্ভাট রোড হয়ে মোতালেব প্লাজার পেছন দিয়ে ইস্টার্ন কটেজ, বিশ্ব সাহিত্য কেন্দ্র এলাকা, বাংলামটর লিংক রোড, মাই টিভি (পুরাতন) বিল্ডিংয়ের সামনে দিয়ে হাতিরপুল, কাটাবন মার্কেট এলাকায় গণসংযোগ করেন তিনি।

0 Comments