ছবি: সংগৃহীত
নির্বাচন, গণতন্ত্র ও মানবাধিকারের মতো বিষয়গুলো নিয়ে বাংলাদেশের সরকার ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইতিবাচকভাবে যুক্তরাজ্য যুক্ত থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার সারাহ কুক।
বুধবার (২৪ জানুয়ারি) সকালে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।সারাহ কুক বলেন, আপনারা জানেন, যুক্তরাজ্য সরকার নির্বাচন, গণতন্ত্র ও মানবাধিকারের বিষয়ে ভিন্নমত পোষণ করে ৮ জানুয়ারি একটি বিবৃতি দিয়েছে। এ বিষয়গুলো নিয়ে আমরা সরকার ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইতিবাচকভাবে আলোচনা চালিয়ে যাব।

0 Comments